1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বদলগাছীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের কর্মবিরতি পালন

  • সম্পাদনার সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সগণ ২ দিন ধরে কর্মবিরতি পালন করেছে। জানা যায়,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবীতে আতিকুর রহমান, নাহিদ, সাবিনা ইয়াসমিন এর নেতৃত্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদলগাছী ইউনিটের উদ্যোগে ১ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এবং ২ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। উল্লেখ্য কর্মবিরতি চলাকালে ইমারজেন্সি বিভাগে কয়েকজন নার্স সেবা প্রদান করেছে। তাঁরা বলেন, তাঁদের যৌক্তিক দাবীগুলো মানা না হলে আগামীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী আরো কঠোরভাবে পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies