1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় শহীদ রাতুলের পরিবারকে ৫০ হাজার টাকা দিলো জেলা প্রশাসন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ষ্ঠ শ্রেনির স্কুলছাত্র শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। জেলা প্রশাসক এসময় শহীদের পিতাকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধরার পরামর্শ দেন। তিনি বলেন, ছোট্র রাতুল এখন জাতির শ্রেষ্ঠ সন্তান। সে শুধু বগুড়ার নয়, গোটা দেশের সম্পদ। রাতুলের মত সোনার টুকরোদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি শহীদ রাতুলের খুনিদের বিচারের আওতায় নিয়ে আসার প্রতিশ্রতি দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ রাতুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে শহরের জিরোপয়েন্ট সাতমাথার দিকে আসার সময় বড়গোলা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় স্কুলছাত্র রাতুল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথম জানাযা শেষে মঙ্গলবার লাশ বগুড়ায় আনা হয়। সকালে সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদ্রাসা মাঠে রাতুলের দ্বিতীয় জানাযা শেষে নামাজগড় গোরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies