1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের যোগদান

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি উপাচার্য কার্যালয়ে যোগদান করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) আচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে আগামী চার বছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেন। বুধবার যোগদান শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় নতুন বাংলাদেশের প্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। বৈষম্যবিরোধী আন্দালনে শহীদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো। তাহলেই কেবল তাদের প্রতি সম্মান জানানো হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে। অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, সবাইকে সহনশীল হয়ে, ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপিঠ। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে। তাহলে একসময় বিশ্ববিদ্যালয়টি জাতীয়ভাবে অনন্য সুনাম অর্জন করবে যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়াবে। আমি পাবনার ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। সেজনজট দ্রুত কমানোর জন্য সবাই মিলে চেষ্টা করবো। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন ও গত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুনের শিকার হওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের বাড়িতে যাবেন জানিয়ে বলেন, আহত ছাত্রদের চিকিৎসাসহ তাদের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি। পরে উপাচার্য অধ্যাপক ড.এস এম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ আদায় করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পরিচালিত দোয়ায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies