1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন।বেগম খালেদা জিয়ার আইনজীবী, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদি রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামালাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান। ২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সদর আমলী আদালতে দণ্ডবিধি ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন নামঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরে বাদি আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies