1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে মালিদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে ছাত্রদের বিক্ষোভ

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, রাজশাহী কর্তৃক নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় শ্রেণি কক্ষে তালা লাগিয়ে দেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। রবিবার সকালে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে তালাবদ্ধ থাকায় শ্রেণিকক্ষে ঢুকতে না পেরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী বিক্ষোভ মিছিল করে । এ সময় ছাত্ররা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, অর্থ তুছরুপ সহ নানা অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করে। এতে অভিভাবক ও স্থানীয়রা যোগ দেন । ২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিদ্যালয়টিতে গেলে ৮ম শ্রেণির ছাত্র আলামিন, পার্থ মন্ডল, নাছিয়া আক্তার ও রুবাইয়া আক্তার জানান, আমাদের ক্লাশ এইটের বোর্ড নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি ১৪৫ এবং ৬ষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন ফি ৫৮ টাকা হলেও প্রধান শিক্ষক আমাদের নিকট থেকে ৫৫০ টাকা করে আদায় করেন। এছাড়া একটি ক্লাশ রুমের ভিতর টিনের বেড়া দিয়ে দুটি ক্লাশ রুম তৈরি করে পাঠদান করান। এতে আমাদের প্রচুর সমস্যা হয়। এগুলোর প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আমাদের ক্লাশে তালা লাগিয়ে দিয়েছেন। আমরান ক্লাশ করতে পারছিনা । আমরা এই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। ৯ম শেণির ছাত্র বলেন, আমাদের ক্লাশ রুম গুলোতে চারটি করে ফ্যান থাকলেও দুটি ফ্যান ঘুরাতে দেয়। অথচ আমরা প্রতিমাসে ২০ টাকা করে বিদ্যুৎ বিল দিয়ে থাকি। শুধু তাই নয় স্কুলের পানির জন্য পাম্প থাকলেও সেটি ব্যবহার করতে দেয় না। এ কথা বলায় প্রধান শিক্ষক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জনৈক অভিভাবক বলেন, ৫ জন কর্মচারীর নিয়োগে প্রায় ৭৫ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক। অথচ বিদ্যালয়ের কোন উন্নয়ন করেননি। ক্লাশ রুমের সংকটও দুর করেননি। বিদ্যালয়ে না থাকায় এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি । উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন,অভিযোগ পেলে তার ভিত্তি করে তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies