1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৮ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। এসময় বক্তব্য রাখেন বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ান শাহানুর ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিমা পারভীন, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে আতিয়া, নুনুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানুর আলম, ভোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জার্জিস আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies