1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবির উচনা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ভারতীয় বিএসএফ কর্তৃক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তের ২৮১ নং পিলারের নিকটে কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাতে বাধা দেয়। ফলে সীমান্ত রক্ষী দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাটখোলা বিওপির অধীন উচনা (ঘোনাপাড়া) মেইন ২৮১ নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ থেকে ভারতীয় ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেঢ ভারতীয় বিএসএফ। এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নেয়া কালীন সময়ে বাধা প্রদান করেন। এ ঘটনায় পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নং পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তাঁরকাটার বেড়া দেয়ার চেষ্টা করলে আমরা বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies