1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র। গণম্যধমে খবর এসেছে, এখনো লাইসেন্স বাতিল হওয়া ১৮৮৮ অস্ত্র জব্দ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এগুলো এখন ব্যবহার করা হচ্ছে। কেন অবৈধ অস্ত্র এখনো জব্দ হয়নি অন্তবর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যান্য জেলায়ও এ অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি। শুধু তাই নয়, গণভবন থেকে এসএসএফের অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী আন্দোলনে শহীদ রিক্সা চালক কমর উদ্দিন খান বাঙ্গি, শহীদ ছাত্র শাকিল হাসান মানিক ও গাবতলী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শহীদ জিল্লুর রহমান এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী আন্দোলনে শহীদ রিক্সা চালক কমর উদ্দিন খান বাঙ্গি, শহীদ ছাত্র শাকিল হাসান মানিক ও গাবতলী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শহীদ জিল্লুর রহমান এর পরিবারের হাতে অনুদান দেয়া হয়। এ সময় বিএনপির মুখপাত্র আরো বলেন, আওয়ামী লীগের লোকেরা কোটি কোটি কালো টাকা নিয়ে বসে আছে। দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমে এসেছে বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ১৮.৩৫ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে, এর মধ্যে ১৭.৬০ কোটি টাকা পাচার হয়েছে। তাহলে উন্নয়নটা হলো কোথায়? বাকি টাকা আছে আওয়ামী লীগের নেতাদের হাতে, যুবলীগ, ছাত্রলীগের হাতে, তাদের ব্যবসায়ীদের হাতে। এ টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার করা হচ্ছে, যা আমরা দেখলাম গোপালগঞ্জে। তিনি বলেন, কয়েকদিন আগে শুনলাম শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। তিনি দেশে আসার প্রস্তুুতি নিচ্ছেন। আর খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনী আবারও রক্তাক্ত পথ বেছে নিয়েছে। যা আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি। শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে আরও শিশুর রক্ত ঝড়বে, আরও গণহত্যা হবে। আর তার প্রভুরা তো বসে আছেন বাংলাদেশে অন্তর্ঘাত সৃষ্টির জন্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক সহায়তার জন্য উদগ্রীব হয়ে থাকেন। তিনি আগেও দেশে গুম খুন আহত নিহতের পরিবারের খোঁজ নিয়েছেন এখনও নিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আজ ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়িয়েছি বিএনপি পরিবারের পক্ষ থেকে। এই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল হক তৈয়ব জাকির, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies