1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রেদওয়ানুল হক দুলাল সহ আওয়ামী লীগের ৮৫ নেতা-কর্মীর নামে মামলা

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রাম শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮৫ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। গত শুক্রবার জেলা যুবদলের সদস্য আবু তাহের মেছবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, রাকিবুজ্জামান রাকিব, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৮৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট জেলা শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতের ওপর দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশ্যে মারধর করে অনেক আন্দোলনকারীকে গুরুতর জখম করেন। এ ছাড়া মামলায় আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার জমায়েত চেষ্টাকালে শহরে প্রবেশের বিভিন্ন পথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জড়ো হন। অন্যদিকে শহরের দাদামোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে অংশ নেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।
ওই দিন আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হন। পরে আওয়ামী লীগ পিছু হটতে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies