1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাটমোহরে টিসিবি’র কার্ডের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্যের কার্ডের তালিকা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বোঁথর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বিএনপি কর্মী জহুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য অতিসম্প্রতি ৫১১টি টিসিবির কার্ড (সংশোধনী) বরাদ্দ হয়। কার্ডের তালিকা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়। কিন্তু এই তালিকা দেওয়া নিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক রবিউল করিম তারেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে বুধবার সকালে দুইপক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে এলে প্রধমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন মিছিল করার সময় সংঘর্ষ বেঁধে যায়। মূহুর্তেই উপজেলা পরিষদের সামনে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ৫ জন কমবেশি আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত উল্লেখিত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল করিম তারেক বলেন, ‘তালিকা নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেই কারণে ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মিটিং করে তালিকা দেওয়া হয়েছে। কিন্তু সাবেক সভাপতি মহসিন আলী ও তার কতিপয় লোকজন আমার নামে বাজে ভাষায় শ্লোগান দেয় এবং পরবর্তীতে ঝামেলা বাধায়।’ পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী বলেন, ‘টিসিবির কার্ডের তালিকা রবিউল করিম তারেক এককভাবে দিয়েছে। ইউনিয়নের প্রত্যেকটা জায়গাতেই সভাপতির কিছু লোক থাকে। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে বসেছিলাম। ইউএনও মহোদয় বিএনপি ও অঙ্গ সংগঠনের জন্য বন্টন করে দেয়। কিন্তু সেটা মানেননি তিনি (রবিউল করিম তারেক)। দলের সাবেক সভাপতি হিসেবে যদি কিছু না-ই পাই তাহলে তো সমস্যা। হুট করে তিনি (তারেক) লোকজন নিয়ে এসে ঝামেলা বাধায় বলে অভিযোগ করেন তিনি।’ এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। দলীয় প্রধানের নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে কেন্দ্র বা জেলা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।’ এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। দলীয় প্রধানের নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে কেন্দ্র বা জেলা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।’ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম জানান, ‘টিসিবি’র পন্য সরকারী নিয়ম মেনে যাদের পাওয়ার কথা শুধু তারাই পাবে। আমরা কারো কোন তালিকা পাই নাই। আমার সরকারী নির্দেশের একচুলও অমান্য করবো না। নিয়ম মেনেই সব কিছু চলবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies