1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন যারা

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪১ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : বিভিন্ন আলোচনা-সমালোচনার পর আবারো বিসিবি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি প্রাঙ্গণ সারাদিন মেতে থাকল নির্বাচনের উত্তাপে। বিসিবির নির্বাচনে এবার সব মিলিয়ে ভোটার ১৭১ জন। বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা। কিন্তু ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এরই মধ্যে সাত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ নির্বাচন হয় ১৬ পদের জন্য। তিনটি ক্যাটাগরি থেকে মোট প্রার্থী ২৩ জন। ১৭১ কাউন্সিলর থাকলেও নির্বাচনে ভোট দেবেন ১২৭ জন।
আজ বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বিকেল ৫টায়। ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন এ.এম নাঈমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালকের চেয়ারে বসছেন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ঈসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং,৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্যতরুণ, ৫১ ভোট), (মিঠু, ৫০ ভোট)। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হয়েছেন কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগীর খান এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগ থেকে আনুয়ারুল ইসলাম। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে আবার পরিচালক পদে বসেছেন সাইফুল আলম স্বপন। ক্যাটাগরি-৩ থেকে বাজিমাত খালেদ মাহমুদ সুজনের। সাবেক এই অধিনায়ক হারিয়েছেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies