1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডলারের বিপরীতে বাড়ল আফগান মুদ্রার মান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার প্রদশিত হয়েছে

মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অনেক দেশের মুদ্রার মান কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রার মান বেড়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত এক বছরে ডলারের বিপরীতে আফগানির মান বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে। এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক জানিয়েছিল, এবার বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের সেই আশঙ্কা সঠিক হয়নি। মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া দেশটিতে এখনো অনেক মানুষ বেকার জীবনযাপন করছেন। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়। বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে। এদিকে ২০২১ সালে আফগানিস্তানে নতুন করে আবারও ক্ষমতায় আসে তালেবান। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পরই তারা আর্থিক দিকটায় নজর দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies