1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

পাবনায় গুলিতে দুই শিক্ষার্থী নিহত মামলার আসামী নাছির গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতার গুলিতে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামী নাছির ভাণ্ডারী ওরফে নাফির (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও ৩ এর একটি যৌথ দল। এ নিয়ে মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃত নাছির পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মুক্তার ভান্ডারীর ছেলে। তিনি দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খাঁনের অন্যতম সহযোগী এবং হত্যা মামলার আট নম্বর আসামী। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব পাবনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় সোমবার র‌্যাব-১২ পাবনা ক্যাম্প ও র‌্যাব-৩ এর একটি যৌথ দল ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনায় এনে তার স্বীকারক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান আরো জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ভিডিও ফুটেজে নিজেকে সনাক্ত করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে আওয়ামীলীগ নেতাদের গুলিতে দুই শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নিহত হয়। এ ঘটনায় ১১ আগস্ট নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন বাদি হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খাঁনকে প্রধান আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সদিকসহ ১০৩ জনকে আসামী করা হয়েছে। মামলার পর দুই আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies