1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ায় জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং কবি শিবলী মোকতাদির। কবির জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি জীবন সাহা, কবি সরদার ফাতেমা, কবি মাহাবুব টুটুল, তালোড়া বন্দর নগর এর সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, কবি সিকতা কাজল, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি ও বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান।

বক্তারা বলেন-সাম্যের কবি, দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সময়ের প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ কবি হিসেবে মানবজাতির সামনে উপস্থাপিত হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিদ্রোহী কবির কবিতা ও গান ছাত্রজনতাকে নতুন করে প্রেরণা যুগিয়েছে। সমাজে যতদিন শোষন থাকবে, অধিকার হারা মানুষ যতদিন থাকবে, অন্যায় যতদিন থাকবে, বৈষম্য যতদিন থাকবে ততদিন কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে পথ দেখাবে, সমাজকে জাগ্রত রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies