1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কালোটাকা সাদা করার পথ বন্ধ হচ্ছে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২২ বার প্রদশিত হয়েছে

বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘এসব বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কালো টাকা সাদা করার বিরুদ্ধে সুস্পষ্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ কালো টাকা সাদা করার মাধ্যমে যেসব টাকা আসছে, সেটার পরিবর্তে সরকার নৈতিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। এর আগে সম্প্রতি ঘোষিত বাজেটে অপ্রদর্শিত আয়ের ছদ্মবেশে কালো টাকা সাদা করার ‘অনৈতিক’ বিধান নিয়ে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।দুর্নীতিবিরোধী এ প্রতিষ্ঠান আশঙ্কা করেছিল, মাত্র ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা সৎ ও বৈধ করদাতাদের নিরুৎসাহিত করবে। কারণ এই বিধানের অধীনে ঘোষিত অর্থ ও সম্পদ নিয়ে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলতে পারবে না। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies