1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বদলগাছীতে ছাত্র-ছাত্রীদের রং তুলিতে স্বাধীনতার উচ্ছ্বাস

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ছাত্র-ছাত্রীদের রং তুলিতে স্বাধীনতার উচ্ছ্বাস ঝড়ছে শহরের দেওয়ালগুলোতে। সারা দেশের ন্যায় বদলগাছী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র – ছাত্রীরা ৪ আগষ্ট ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজের এক পার্শ্বে অবস্থান নিয়ে এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং ভাইস- চেয়ারম্যান রেদোয়ানের নেতৃত্বে আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসে ছাত্র – ছাত্রীদের কর্মসূচীতে বাঁধা প্রদান করেন। এমনকি তাদের গায়ে হাত তুলে মারধর করেন। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে। পরদিন ৫ আগষ্ট দুপুরবেলা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ছাত্র – ছাত্রীরা বিজয়ের আনন্দে উল্লাসে মেতে ওঠেন। তাদের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন। পরদিন ৬ আগষ্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা স্বেচ্ছায় স্বাধীনতা ও বিজয়ের গ্রাফিতি অংকন শুরু করে অদ্যাবধি চালিয়ে যাচ্ছেন। এসব গ্রাফিতির মাধ্যমে বিভিন্ন আশা, হতাশা, কর্মের ফলাফল ফুটে উঠেছে। গ্রাফিতি দেখে সবাই প্রশংসা করছেন। সেই সাথে শহরের সৌন্দর্যও বর্ধিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies