1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

আদমদীঘিতে দৃষ্টি কাড়া গ্রাফিতি-ধর্ম যার যার দেশ সবার

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে গ্রাফিতি চিত্র অংকনের ঢেউ। এ ঢেউ থেকে বাদ যায়নি বগুড়ার আদমদীঘি উপজেলা। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার গঠিত হবার পর থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা নিজের টাকায় রং-তুলি কিনে নেমে পড়ে গ্রাফিতি অংকণের কাজে। কেউবা আঁকছেন বিগত সরকারের তিন মেয়াদের নানা বৈষম্য ও অসঙ্গতি এবং সরকার প্রধান শেখ হাসিনার দেশত্যাগের বাহনের ব্যঙ্গ চিত্র। শিক্ষার্থীরা উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনার বাউন্ডারি ওয়ালে দৃষ্টি কাড়া এসব গ্রাফিতি অংকণ করতে দেখা যায়। আবার এর মাঝে কেউবা এঁকেছেন সম্প্রীতির বার্তা সম্বলিত চিত্র। কচিকাঁচা শিক্ষার্থীদের অদক্ষ হাতে আঁকা এসব গ্রাফিতি চিত্রের মধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে “ধর্ম যার যার দেশ সবার-উই আর ওয়ান” গ্রাফিতি। সম্প্রতিরি বার্তা নিয়ে আঁকা এই গ্রাফিতি চিত্রে প্রথমে মসজিদ ও পরে মন্দিরের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কচিকাঁচা ও অদক্ষ হাত হলেও গ্রাফিতি অংকণের সাথে জড়িত শিক্ষার্থীদের গ্রাফিতি অংকনের থিম তথা বিষয়বস্তু নির্বাচনে দেখা গেছে মুন্সিয়ানার ছাপ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies