1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রংপুরে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আবু তাহিরের বাবা আব্দুর রহমান রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। রংপুর জজ কোর্টের আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম এই তথ্য নিশ্চিত করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই আব্দুল্লাহ আল তাহির গুলিতে নিহত হন। তার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের দুই নম্বর আসামি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই সাথে রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনসহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে ফল ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। মেরাজুলের মা আম্বিয়া বেগম মামলাটি দায়ের করেন। একইদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় ১৭ জনকে আসামি করা হয়। ফলে তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৭৮। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies