1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসা নিয়ে মানুষের পাশে থাকার আহবান আফরোজা আব্বাসের

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার (১৭ আগস্ট) সকালে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে তিনি এ আহবান জানান।  এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘ছাত্ররা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বুকের পাথর নেমে যাওয়ায় এখন বুক ভরে শ্বাস নিতে পারছি। আমরা বিএনপির পক্ষ থেকে তরুন সমাজকে অভিনন্দন জানাই।’ বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আফরোজা আব্বাস বলেন, ‘আওয়ামীলীগ সাধারণ মানুষ ও ভিন্ন মতের মানুষকে অত্যাচার করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। হামলা মারপিট না করে প্রতিটি এলাকায় ভালোবাসা, ভাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি।’ আফরোজা আব্বাস জেলা মহিলাদল ও জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে পাবনার বলরামপুর সরদারপাড়ার সুলতানা পারভীন, দক্ষিণ রাঘবপুরের কোহিনূর আক্তার পিয়া, রাজা বটতলা এলাকার মাহাজেবিন ও মাসুম বাজার এলাকার নাবিলার সাথে সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা মহিলাদলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, জেলা জাসাস সভাপতি খালেদ হোসেন পরাগ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies