1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক সহ মোটর সাইকেল ছিনতাইকারী আটক

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২২১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক ও দেশীয় অস্ত্র সস্ত্র সহ রোড ডাকাতির অন্যতম সদস্য মোটর সাইকেল ছিনতাইকারী আকতার হোসেন (৩২)কে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আকতার হোসেন ওই গ্রামের সোলাইমান হোসেন এর ছেলে। সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানান, গত ২অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাপাহার খঞ্জনপুর সড়কের ইসলামপুর মোড়ের অদুরে একটি মোটর সাইকেল ছিনতাই হয়। এর পর মোটর সাইকেলের মালিক রাতেই সাপাহার থানায় এসে পুলিশের পোশাক সহ কয়েকজন লোক তার পথ রোধ করে নগদ টাকা মোবাইল সেট ও তার মোটর সাইকেলটি ছিনতাই করে নেয় মর্মে অভিযোগ করেন। ফলে এর পর হতে পুলিশ হন্য হয়ে ওই ছিনতাইকারীদের সনাক্ত ও ধরতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার রাতে গোপনে সংবাদ পেয়ে থানার তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ রাত্রি ২টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে আকতার হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে বাংলাদেশ আর্মড পুলিশ (এপিবিএন) এর ১ সেট পোশাক, একটি হাসুয়া, এন্ট্রি কাটার চাকু, বড় ধরনের কোন রড কাটার জন্য একটি উন্নতমানের বড় কাটিং প্লাস, ছিনতাই করা ৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মালামাল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক আকতার ২অক্টোবর ওই মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছেন। আটক আকতার হোসেন এর বিরুদ্ধে রোড ডাকাতি. দস্যুতা ও সরকারী পোশাক পরিধান ও সংগ্রহের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে বলে ওসি তারেকুর রহমান সরকার জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies