1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহরে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে নতুন দেশের ছবি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: রঙ তুলির আঁচড়ে পাবনার চাটমোহর পৌর শহরের বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্র। দেয়ালে দেয়ালে শোভা পেল আবু সাইদ, মুগ্ধসহ অসংখ্য নিহতদের প্রতিচ্ছবি। রং তুলির আঁচড়ে শোভা পেল এক নতুন দেশের প্রতিচ্ছবি। উপজেলার একমাত্র অংকন স্কুল ‘চিত্রগৃহ চাটমোহর’ এর শিক্ষার্থীরা শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন করে। ছবিগুলো আঁকতে গিয়ে এ সময় অনেক শিক্ষার্থী আবেগতাড়িত হয়ে পড়ে। জামিয়া শান্তা, সঞ্চারী হক, দেবলিনা সাহা, তমজিত কর্মকার, আর্য কর্মকার, তনিকা কর্মকার, বৈশাখী, শেখ ফাল্গুনী, তানহাসহ চিত্রগৃহ চাটমোহরের অসংখ্য শিক্ষার্থী বর্ণনা করেন ছাত্রদের ওপর বর্বোরোচিত হামলার সেই ঘটনার কথা। পথচারী, শ্রমজীবি মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন শিক্ষার্থীদের এই দেয়াল অংকনের ভূয়সী প্রশংসার করেন। এ সময় সন্তানদের পাশে থেকে উৎসাহ দিয়ে যান অভিভাবকরাও। শেখ জিয়ারুল হক সিন্টু ও আসাদুজ্জামান লেবু নামের দুই অভিভাবক বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন প্রজন্মের হাত ধরে। সন্তানদের সেই হাত ধরে আজকে আমরাও সামিল হয়েছি তাদের এই আয়োজনে। আমরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের উৎসাহ দিতে চাই।  চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্খাপনা পরিচালক জেমান আসাদ বলেন, দেশের ছাত্র সমাজের যে অভূতপূর্ব অর্জন, কিশোর-কিশোরীরা রঙ তুলিতে সে অর্জনের স্মারক রেখে দিল চাটমোহরের বিভিন্ন দেয়ালে। তারা সেই চেতনায় সামিল হয়েছে, যে চেতনায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies