1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

রাবিতে দুটি হলে ছাত্রলীগের ব্লকে মিললো বিপুল পরিমাণ অস্ত্র-মদের বোতল

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল ও মতিহার হলে ছাত্রলীগের ব্লক তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ দুটি হলে অভিযান চালান তারা। এর আগে, বিশ্ববিদ্যালয়ের শাহ মাখদুম হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন শিক্ষার্থীরা। সরোজমিনে দেখা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু করলে পলিটিক্যাল ব্লকের প্রতিটি রুম থেকে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। পরে মতিহার হলে অভিযান চালালে অস্ত্র ছাড়াও ছাত্রলীগ নেতাদের রুম থেকে নারীদের পোশাক পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র হল প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা। হল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব অস্ত্র হস্তান্তর করে। এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, আমরা হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত দুটি হলে অভিযান শেষে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব অস্ত্র ও মদের বোতল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অভিযান চালানো হবে। শিক্ষাঙ্গনকে অস্ত্রমুক্ত করাই আমাদের লক্ষ্য। আমাদের এ অভিযান চলমান থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সমন্বয়করা আশংকা করছিল হলগুলোতে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অভিযান পরিচালনা করতে চায় বলে আমাদের জানায়। আমি এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। আমিও চাই আমার হল অস্ত্রমুক্ত হোক এবং হলে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে আমরা দুটি হলে অভিযান চালাই। সেখান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies