1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

১৫ আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র-জনতা মোকাবেলা করবে : মঈন খান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ড. আব্দুল মঈন বলেন, ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তিনি আরো বলেন, ছাত্ররা প্রমাণ করেছে, কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছে ১৯০ জন। এখনো ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies