1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা ফেইক প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না। সোমবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ-আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিল না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিএনপি মহাসচিব বলেন, আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সফল হবে বাংলাদেশের ক্রীড়া আঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মির্জা ফখরুল বলেন, একই সাথে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য। এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ তৈরি করার। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন হবে। শেখ হাসিনা বলেছেন, সেন্টমার্টিন আমেরিকাকে দেয় নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাকোয়াজ’ নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে। তিনি বলেন, দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies