1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় আ.লীগ নেতাদের গুলিতে তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, আসামি শতাধিক

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে আ.লীগ নেতাদের গুলিবর্ষণে তিন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সাতদিন পর রোববার (১১ আগস্ট) সকালে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদি পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টার। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খাঁন। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা এবং জনপ্রতিনিধিদের আসামী করা হয়েছে। এর মধ্যে আছেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা আ.লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, মোস্তাফিজুর রহমান সুইট, সরদার মিঠু আহমেদ, আনিসুজ্জামান দোলন, আব্দুল্লাহ আল বাবু ওরফে লক বাবু, আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল, সাবেক সাংসদ প্রিন্সের পিএস ও পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান, চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ সহ অনেকে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ চলাকালে তাদের ওপর গুলিবর্ষণ করেন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিন শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হয়।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার হাজীরহাট বেতেপাড়া এলাকার মাহবুবুল হোসেন নিলয় (১৬), চর বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও একই গ্রামের ফাহিম হোসেন রাজ্জাক (১৭)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies