1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা এস আলম গ্রুপের, ৬ কর্মকর্তা গুলিবিদ্ধ

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার প্রদশিত হয়েছে

রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় এস আলম গ্রুপের লুটেরা দখলের অপচেষ্টা চালিয়েছে। এতে ব্যাংকের সামনে তাদের সাথে সাধারণ কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে এস আলম গ্রুপের দুর্বৃত্তরা ব্যাংক কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ সংঘর্ষ ও গোলাগুলি হয়। জানা গেছে, সংঘর্ষে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় এস আলম গ্রুপের লুটেরা। এতে ছয়জন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা গেছে, বর্তমানে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। এস আলম পন্থীরা বহিরাগত এনে ইউনূস সেন্টারের দিক অস্ত্রসহ অবস্থান নিয়েছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে জামায়াত পন্থীদের মাধ্যমে পরিচালিত হতো। এরপর ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা বদল হয়। ব্যাংকটি তুলে দেয়া হয় এস আলম গ্রুপের হাতে। সেই থেকে থেকে ব্যাংকটির আর্থিক অবস্থা চরম খারাপ হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যাওয়ার পর ৬ আগস্ট এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত ৭ ও ৮ আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদেরকে ব্যাংক থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের এসএভিপি ড. শওকত আলী তিনি বলেন, গতকাল জানতে পারি এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের যারা আছে তারা একত্রিত হয়ে যারা ব্যাংকটিকে লুটপাট করেছে তারা তাদের লোকদের ব্যাংকেই বসাবে। এ তথ্য পেয়ে তারা যদি ব্যাংকে না ঢুকতে পারে তাই ব্যাংকের সামনে আমরা অবস্থান নেই। তিনি বলেন, একটা পর্যায় এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়। তারা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ কর‍তে চায়। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদেরকে উদ্দেশ্য করে গুলে চালায়। তাতে ছয়জন গুলিবিদ্ধ হয়। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পরে বিরোধী ব্যাংকাররা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies