1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার (০৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষনিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও, বাকি দু’জনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথিমধ্যে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহণ নামের বাস অটোরকিশাকে ধাক্কা দেয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় দু’জন। তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেন জানা গেছে। তবে নিহত বাকি দু’জনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies