1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আহত শিক্ষার্থীদের চিকিৎসায় অর্থ সাহায্য তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (০৭ আগস্ট) দুপুর থেকে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বক্সের মাধ্যমে অর্থ সহযোগিতা তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ব্যবসায়ী পথচারীরাও যে যতটুকু পারেন তাদের সহযোগিতা করেন। শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের শান্তিপূর্ন আন্দোলনে আওয়ামীলীগের নেতারা গুলিবর্ষণ করায় কয়েকজন নিহত ও অন্তত অর্ধশত শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়। তাদের পরিবারের পক্ষে তাদের চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অর্থ সাহায্য তোলার উদ্যোগ নিয়েছেন তারা। এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা সুলতানা, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তামান্না হাসান পুষ্পা, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শিক্ষার্থী মরিয়ম আক্তার মৌ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা, সিরাজুম মুনিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies