1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

শিক্ষার্থী হত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনে নিপীড়ন, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা। এতে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষক অংশ নেন।শনিবার (৩ আগস্ট) দুুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মাথায় লাল কাপড় বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানান এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ’দেশে বর্তমানে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা শিক্ষক হিসেবে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানাই।’ ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ’আমি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাবো সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের পথে-ঘাটে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং গণগ্রেপ্তার করা হচ্ছে তা দ্রুত বন্ধ করুন। সেইসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলুন।’ স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ’এতো ছাত্র কেন মারা যাবে? একজন মারা যাওয়ার পর রাষ্ট্র কেন থামলোনা? বর্তমানে শিক্ষকতা করলেও একসময় আমি ছাত্র ছিলাম। এজন্য ছাত্রদের দুঃসময়ে আমি আর না এসে থাকতে পারলাম না। শিক্ষার্থী হত্যার বিচার করতে হবে। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।’ এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বা রুহী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর হায়দার, গণিত বিভাগের সহযোগি অধ্যাপক ড. উদয় সংকর বসাক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের প্রভাষক ইমরান হোসেন, গণিত বিভাগের প্রভাষক আসলাম হোসেন, নগর ও উন্নয়ন পরিকল্পনা (ইউআরপি) বিভাগের প্রভাষক সায়মন নাহার রিতু এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিম তাবাসুম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies