1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

কোটা আন্দোলন ও সহিংসতায় ড. ইউনূসের ‘সম্ভাব্য সম্পৃক্ততা’ খতিয়ে দেখা দরকার : কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় ড. মুহাম্মদ ইউনূসসহ যারা বিবৃতি দিচ্ছেন তাদের‘সম্ভাব্য সম্পৃক্ততা’ খতিয়ে দেখা দরকার। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ড. ইউনূস আগে গোপনে দেশের বিরোধিতা করতেন, এখন প্রকাশ্যে তা করছেন। তিনি বিদেশীদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছেন এবং গণমাধ্যমে বিবৃতি দিয়ে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছেন।’ বিদেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন তাদের সরাসরি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত একাত্তরের মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে বাধ্য করছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নৃশংসতার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা ভুক্তভোগী, অপরাধী নই। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা সত্যিকারের উদ্বেগ থেকে হাসপাতালে যাচ্ছেন, আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করছেন। আর বিএনপি-জামায়াত জনগণের কাছে না গিয়ে বিবৃতির মাধ্যমে রাজনীতি করছে।’ ওবায়দুল কাদের বলেন, গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের চেষ্টা করত তারা। তিনি বলেন, কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী একটি গুলিও ছুড়েনি। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies