1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

কোটা সংস্কার আন্দোলন: সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৭২৫ বার প্রদশিত হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ কয়েকজন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। এদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। ছাড়া পাওয়ার পর তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তবে আন্দোলনের সমন্বয়কদের তুলে নেয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্রনেতাদের কাউকে অ্যারেস্ট (গ্রেফতার) করিনি। বরং তারাই লুকিয়ে রয়েছে।’ তিনি বলেন, ‘তারা যে নানা ডাইমেনশনাল (মাত্রিক) আতঙ্কে আছে, এটাও তারাই বলছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার তাদের সবসময় আশ্বস্ত করেছে যে তোমাদের দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। তোমরা এখন (আন্দোলন) উইথড্র করো।’ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের নিরাপত্তা দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies