1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে বানের পানিতে ভেসে গেছে ৪ কোটি ৫৮ লাখ টাকার মাছ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: এবারের বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামের মৎস্য চাষীরা। বানের পানিতে তলিয়ে ভেসে গেছে ৩ হাজার ৮৭ পুকুরের মাছ। এসব খামারির প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। কুড়িগ্রাম মৎস্য বিভাগ জানায়, বন্যার পানিতে জেলার ৯ উপজেলায় ৪৫০ হেক্টর আয়তনের এসব খামার ও পুকুর পানিতে তলিয়ে ২০৮ মেট্রিক টন মাছ ও পোনা ৪২ লাখের ক্ষতি হয়েছে। টানা দুই সপ্তাহের বন্যায় প্লাবিত হয়ে পড়ে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার অববাহিকার ৯ উপজেলার ৫৫ ইউনিয়ন। অপর দিকে প্রায় ৮ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে কৃষকের ক্ষতি হয়েছে ১০৫ কোটি টাকা। এছাড়াও বন্যায় কাঁচাপাকা সড়কসহ চরাঞ্চলের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তার তথ্য এখনো পাওয়া যায়নি। সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার পাপ্পু মিয়াজি বলেন, দুই মাস আগে পুকুরে কিছু পোনা ছেড়েছি। এবার বানের পানিতে সব বাহির হয়ে গেছে। নেট জাল দিয়ে আটকানোর চেষ্টা করছি, কিন্তু রক্ষা করতে পারি নাই। এছাড়াও আমাদের এলাকার আরও অনেকের পুকুর তলিয়ে মাছ বাহির হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান বলেন, বন্যায় আমার প্রায় ৩ হাজারেরও বেশি মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তের তালিকা করেছি। সরকার থেকে কোন প্রকার সহায়তা পেলে তাদেরকে দেয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র,ধরলা,তিস্তা ও দুধকুমার নদের পানি ৬টি পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমা নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies