1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

৯ কোটি টাকা আত্মসাৎ: ই-অরেঞ্জের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

ঢাকা : প্রতারণার মাধ্যমে ২৭ গ্রাহকের ৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে মামলা করেন মো. নাসিম প্রধান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর গুলশান থানাকে অভিযোগ হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন।
এ মামলার অপর আসামিরা হলেন: সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান, শেখ সোহেল রানা, মো. আমান উল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা স্বল্প মূলে বিভিন্ন পণ্য বিক্রির জন্য ই-অরেঞ্জের ওয়েবসাইটে অফার প্রদান করেন। আর সে সব পণ্যের বিপরীতে অগ্রিম মূল্য নেন। এভাবে এ মামলার ২৭ জন বাদীর নিকট থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য মোট ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৭৯ টাকা গ্রহণ করে রিসিট দেন তারা। কিন্তু পণ্য ডেলিভারির করতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে ই-অরেঞ্জ। সবশেষ মালিকানা হস্তান্তর হওয়ার কথা বলে সব প্রকার পণ্য ডেলিভারি স্থগিত করে আসামিরা আত্মগোপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies