1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

রাস্তা ও গন্তব্যস্থল একটাই বাংলাদেশের মুক্তি : আমীর খসরু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০১ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই- বাংলাদেশের মুক্তি।’ বৃহস্পতিবার (১১ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমের সাথে একথা বলেন তিনি। এরআগে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরাম, পিপলস পার্টির সাথে যুগপৎ আন্দোলন বিষয়ে বৈঠক করে বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকে বলে আন্দোলন কবে হবে, কর্মসূচি কি হবে? আমি বলতে চাই, আন্দোলন চলমান আছে। ২০ লাখ মানুষের সমাবেশে টিয়ারসেল মেরে, গ্রেনেড মেরে যদি কেউ মনে করে, আন্দোলন শেষ হয়ে গেছে, না। আন্দোলন আরো শক্তিশালী হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে বাড়িতে বসেছিলেন। এ রেজিমের বিরোধিতা করে ভোটকেন্দ্রে না গিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। মিটিং ভন্ডুল করে, জোর করে ক্ষমতা দখল করে, কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, চলমান আন্দোলনের গতি বৃদ্ধি করতে আমরা যুগপৎ আন্দোলনে যারা আছি, তাদেরকে নিয়ে বৈঠকে বসেছিলাম। কর্মসূচি প্রণয়নে কি হবে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাওয়া পূরণে আমরা কি করতে পারি। সবাই মিলে, এবং এ আন্দোলনের সফল সমাপ্তি কিভাবে করতে পারি সে বিষয়ে আলোকপাত হয়েছে।’

‘কোনো আন্দোলন শেষ হয় না, সেটি বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আগেই হয়েছি। আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই- বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies