1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এসময় নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ২২০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ২০ কেজি ডিএপি ও এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies