1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে ২ ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, আহত-২

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জযপুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে তেলবাহী লরি ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন আহত হয়েছে। আজ বুধবার ৩ জুলাই সকাল ১০টায় হিলি- জয়পুরহাট রোডের পাঁচবিবি পৌরসভার মেইন গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাহা গ্রামের আছানুর রহমানের পুত্র রুবেল হোসেন(৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টুঙ্গুয়া গ্রামের সুখলালের পুত্র সুজন(৩০) আহত হয়। তাদের পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, সকাল ১০ টার হিলি থেকে ছেড়ে আসা পদ্মা অয়েলের একটি লরি এবং জয়পুরহাট থেকে একটি পাথরবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় পাঁচবিবি পৌরসভার মেইন গেটের সামনে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের অংশ গুঁড়িয়ে ড্রাইভার সেখানে আটকে পড়ে। স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আটকে পড়া ড্রাইভার হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় জয়পুরহাট – হিলি মেইন রোডের এ দূর্ঘটনার কারনে দীর্ঘ ২ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিড়ম্বনায় পড়েন দুরপাল্লার যাত্রীরা। এ অবস্থায় পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যানচলাচলের ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies