1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীতে সীল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি!

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সীল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই তার সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন ওমর ফারুক ফারদিন নামের এক ছাত্রলীগ নেতা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে
ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথে ভেতর ঢোকেন। আর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন সেটি নিয়েই ঢোকেন। এরপর বুথে সীল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তোলেন। ভোট দেওয়ার পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রফাইলে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সীল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সীল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এই ঘটনা জানাননি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, এই বিষয়টি কিছুক্ষভ আগেই তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies