1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বদলগাছীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান – ২০২৪ এর উদ্বোধন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান -২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে সকাল ১০ টায় বদলগাছী খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী জানান, চলতি বোরো মৌসুমে ৪৫ টাকা কেজি দরে ১৩৬ মেট্রিক টন চাল এবং ৩২ টাকা কেজি দরে ১১৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ৬ টি চালকল মালিকদের নিকট থেকে চাল এবং কার্ডধারী প্রতি কৃষকের নিকট থেকে ৫শত কেজি করে ধান সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies