1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মহাদেবপুরে খরার কবলে রোপা আমন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে খরার কবলে পড়েছে চলতি মৌসুমের রোপা আমন ধান। কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় বৃষ্টি নির্ভর এ ফসলে সেচ দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অনেক স্থানে গভীর ও অগভীর নলকূপ চালু করে সেচ কার্যক্রম চালাতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সাগরইল গ্রামের কৃষক বেলাল উদ্দিন জানান, অন্যান্য বছর প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় রোপা আমন ফসলে সেচ দিতে হয়নি, এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ক্ষেতে সেচ দিতে হচ্ছে। ১ বিঘা জমিতে সেচ দিতে ২’শ থেকে ৩’শ টাকা খরচ হচ্ছে বলেও তিনি জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে চলতি মৌসুমে উপজেলায় ২৮ হাজার ৬’শ ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন বরেন্দ্র অঞ্চল হওয়ায় এখানকার মাটির পানি অল্প দিনেই শুকিয়ে যায়। এবার অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি পাতের পরিমান একটু কম হওয়ায় কোন কোন স্থানে সেচ দিতে হচ্ছে। তবে এ খরায় উৎপাদন ব্যহত হওয়ার আশংকা নেই বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies