1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩০০ বার প্রদশিত হয়েছে

বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলার শ্রেষ্ঠ এবং অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে সার্বিক মূল্যায়নে মাধ্যমিক ক্যাটাগরিতে নওগাঁ জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথম বদলগাছী উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, স্টাফ, ছাত্র- ছাত্রী, এলাকাবাসী, সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টার ফলে আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন গোটা বদলগাছী উপজেলাবাসীর। সকলের সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies