1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ

‘সিলভার প্লে বাটন’ পেল বিএনপির ইউটিউব

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার প্রদশিত হয়েছে

ঢাকা: বিশ্বজুড়ে জনপ্রিয় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতি পেয়েছে বিএনপির ইউটিউব চ্যানেল।
বুধবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ পোস্টে এ তথ্য জানানো হয়।
Bangladesh Nationalist Party-BNP নামের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার দুই লাখ ৪১ হাজার।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য দলীয় কর্মীসমর্থক ও জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে লাইভ ও ভিডিও আপলোড করা হয়। এরই স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ বিএনপিকে তার ‘সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ নামের সিলভার প্লে বাটন ক্রেস্ট দিয়েছে।
বুধবার সন্ধ্যায় ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো সিলভার প্লে বাটন ক্রেস্টটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বিএনপি মহাসচিব সবাইকে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানান।
বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহাসচিব।
এ সময় উপস্থিত ছিলেন দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies