1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

সশস্ত্র মুক্তিযুদ্ধের কৃতিত্ব দিতে চায় না আ.লীগ: মেজর হাফিজ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছে, তাদের কৃতিত্ব স্বীকার করতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাঙালি শ্রমিক, সৈনিক, ছাত্র-জনতার মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সাধারণ সত্যটি স্বীকার করতে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজি নয়। সশস্ত্র যুদ্ধ যারা করেছেন তাদেরকে কোনো কৃতিত্ব দিতে চান না তারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলের অবশ্যই কৃতিত্ব আছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, মুক্তি সংগ্রামের সবচেয়ে কঠিন যে পর্যায়- যেখানে জীবন দিতে হয়, দেশপ্রেমের পরিচয় দিতে হয় জীবন বিপন্ন করে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআরের ছাত্র-জনতা সৈনিকেরা। অথচ এই তথ্যটি ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না। তাদের (আওয়ামী লীগ) ধারণা, বিভিন্ন ঘোষণার কারণে দেশ স্বাধীন হয়ে গেছে।

একাত্তরে রণাঙ্গনের এই যোদ্ধা আরও বলেন, সশস্ত্র যুদ্ধের ব্যাপারে ইতিহাসবিদেরা নীরব। বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলও এ ব্যাপারে জনগণকে জানতে দিতে চায় না। সাধারণ মানুষের যুদ্ধকে রাজনৈতিক দলের যুদ্ধ হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদেরকে আহত করে।

মুক্তিযুদ্ধের ঘোষণার বিষয়ে বক্তব্য রেখে মেজর হাফিজ বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ শুরু না করলে দেশ আজও পাকিস্তান থাকত। দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে, এটাও মুক্তিযুদ্ধের চেতনার বরখেলাপ।

মেজর হাফিজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে বলেন, খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় কারাভোগ করছেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর পর থেকেই পাকবাহিনী তাকে খুঁজতে থাকে। তিনি বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকেন। জুলাই মাসে পাক বাহিনী তাকে ধরে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies