1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বার প্রদশিত হয়েছে

নতুন করে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার জাতীয় টাস্কফোর্সের বৈঠকে লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা ও খোলা সয়াবিন ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। তিনি আরও বলেন, ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও পেঁয়াজ, চাল এবং আদা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়েছিল। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, রবিবার দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল বিক্রি হয় ১৭০ থেকে ১৭৩ টাকায়। এক বছর আগে এই দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা। সাধারণত বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরই ভোজ্যতেল প্রস্তুত ও বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়। তবে গত মাসে কোনো ঘোষণা না দিয়েই ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তখন প্রতি লিটারে চার টাকা বাড়ানো হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies