1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিমানের তিন রুটে ফ্লাইট চালুর ঘোষণা

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার প্রদশিত হয়েছে

ঢাকা : প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও তিনটি রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে : সৌদি আরবের মদিনা, কুয়েত এবং নেপালের কাঠমান্ডু।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, বিমান আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু করবে। পরদিন ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।

তিনি বলেন, ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে প্রতি শনি ও বৃহস্পতিবার বিমানের বিজি-০৭১ ফ্লাইট ছেড়ে যাবে।একইদিনে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবে। ঢাকা থেকে প্রতি রবি ও বুধবার মদিনা এবং রবি ও মঙ্গলবার কুয়েতে যাবে বিমানের ফ্লাইট। ফিরে আসবে একইদিন।

বিমান জানায়, যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকিট কাটতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের সেলস সেন্টার ও কল সেন্টারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালে মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। কাছাকাছি সময়ে বন্ধ হয় কাঠমান্ডু ও মদিনা রুটের ফ্লাইট। পরবর্তীতে বিভিন্ন রুটে ফ্লাইট চালু হলেও এ তিনটি রুট বন্ধ ছিল।

বর্তমানে বিমানের আন্তর্জাতিক রুটের ব্যাংকক, কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরের ফ্লাইট স্থগিত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies