1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে সোহান হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে মটর মালিক সমিতির সদস্য ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জেলা মটর মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়ন ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।  এতে বক্তব্য রাখেন জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, মোস্তাফিজার রহমান সাজু, সদস্য রুহুল আমিন দুলালসহ অন্যান্যরা। বক্তারা সোহান হত্যাকান্ডে জড়িত সকল চিহ্নিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানান। গত ৯ ফেব্রুয়ারি সন্ধায় কুড়িগ্রাম জেলা শহরের খলিলগন্জ এলাকায় কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি জিপগাড়ীতে ধাক্কা লেগে মটরসাইকেলে থাকা দুই ছাত্রলীগ নেতা আহত হয়। পরে খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়া ঘটনাস্থলে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে বেধরক পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত শরিফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা পারভীন বাদি হয়ে সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের নামে মামলা করে। পরে পুলিশ সেদিনই রেজভী কবির বিন্দু ও ঝিনুক মিয়াকে গ্রেফতার করে। পরে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মন্জুর করে আদালতের বিচারক।
এ ঘটনায় আর কোন আসামীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত শরিফুল ইসলাম সোহান জেলা শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর পুত্র। নিহত সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies