1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ডামি নির্বাচন বাতিলের এক দফা দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী ১৩, ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা।

১৭ ফেব্রুয়ারি সকল জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচি ঘোষণা পূর্ব বক্তব্যে রিজভী বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় আসার আন্দোলন নয়। এটি জনগণের ক্ষমতায় যাওয়ার আন্দোলন। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিশ্বের অনেক দেশেই রয়েছে। তবে সেই সাথে নৃশংস অমানবিক নির্যাতন করে যাচ্ছে দেশের কর্তৃত্ববাদী সরকার।

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী কখনো সুষ্ঠু নির্বাচন করতে দেয় না। কারণ সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। এই শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচনব্যবস্থা জাদুঘরে রেখেছে। একদিন দেশের মানুষ ভাববে এ দেশে একদিন সুষ্ঠু নির্বাচন হয়েছিল।

মাছ না কিনে জণগন মাছের কাঁটা কিনছে, এটাই হলো দেশের জনগণের প্রতি শেখ হাসিনার উপহার- এমন মন্তব্য করে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে জেলগেটে থেকে আটক করে আবার তিনটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এটি এই সরকারের বিচারব্যবস্থা। এর নিন্দা জানানোর ভাষা নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies