1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

রাজশাহীতে তিন সহযোগিসহ ধর্ষক গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকা থেকে তিন সহযোগীসহ এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া থানার হেঁতেমখাঁ সবজিপাড়া এলাকার নরুল ইসলামের ছেলে আলমগীর রয়েল (৪০), তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বড় বোন দিলারা বেগম (৩৫) ও তাদের সহযোগী চন্দ্রিমা থানার উপভদ্রা এলাকার আফজাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২)। র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংএ কর্ণেল মুনীম ফেরদৌস জানান, গত ৭ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী কেনাকাটার উদ্দেশ্যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় যায়। সেখানে তার মোবাইল ফোন চুরি যায়। এসময় পূর্বপরিচিত হওয়ায় আলমগীর সেই নারীকে মোবাইল পাইয়ে দেয়ার কথা বলে নগরীর পদ্মা আসাসিক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে।
র‌্যাব অধিনায়ক আরও জানান, ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন, আলমগীরের স্ত্রী হেলেনা খাতুন, তাদের সহযোগি দিলারা বেগম ও মমতাজ বেগম। তারা গোপনে ধর্ষণের ভিডিও ধারন করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। সেই সঙ্গে ওই নারীকে তারা আটকে রাখে।
ওই নারীর পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে র‌্যাবের একটি দল। এ সময় ওই বাড়ি থেকে আলমগীর ও তার স্ত্রী হেলেনাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আলমগীরের বিরুদ্ধে আগেও নারী শিশু আইনে একটি মামলা আছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies