1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ সদস্য আটক

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোরর গ্যাংয়ের লিডার সহ ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো-উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে কিশোর গ্যাং এর আরিফুর রহমান টিটু (২৫), বেলাল হোসেনের ছেলে টুটুল মিয়া (২১), পূর্ব বালিঘাটা গ্রামের গীরেন রায়ের ছেলে শ্রী জনি রায় (১৯), বালিঘাটা বাজার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে কাওসার মন্ডল (২০), পূর্ব বালিঘাটা গ্রামের সন্তোষ রায়ের ছেলে শ্রী উজ্জল রায়,পশ্চিম বালিঘাটা গ্রামের শেখ ফরিদের ছেলে নাজমুল হাসান (১৯)।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের জয়পুরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে ৭ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার বালিঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সারাদেশে কিশোর গ্যাংয়ের কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রভাবশালীদের প্রশ্রয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও দখলবাজিতে। এসব অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies