1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে: সেতুমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

ঢাকা : আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘর হল রুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক।
এসময় ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁক-ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাঙাহাট আর জমবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies