1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

বিশ্বকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছেড়ে দিতে হবে: মোমেন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

ঢাকা : মানবজাতির নিরাপত্তার জন্য পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সমর্থন করতে বিশ্বকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মুষ্টিমেয় রাষ্ট্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এক উচ্চপর্যায়ের আলোচনায় দেওয়া ভাষণে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করেন। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ড. মোমেন বলেন, বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কবল থেকে মুক্ত করতে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরমাণু নিরস্ত্রীকরণে বাংলাদেশের অঙ্গীকার ও আনুগত্যের ভিত্তি হিসেবে এই আহ্বান।
এ সময় অস্ত্র ব্যবহারের বিপজ্জনক পরিণতি স্বীকার করে সদস্য দেশগুলোকে অনুৎপাদনশীল অস্ত্রশস্ত্রের জন্য অর্থহীন বিনিয়োগ বন্ধ এবং বিশ্বের সীমাবদ্ধ সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন, এসডিজি এবং শান্তি ও স্থিতিশীলতার মতো সমস্যার সমাধানের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies